মিয়ানমার নৌবাহিনীর হাতে অপহৃত ৮ জেলে ফিরেনি : উৎকন্ঠায় পরিবার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি :
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অপহৃত ৮ জেলে শুক্রবার সন্ধায়ও ফিরেনি। তবে জেলেদের ব্যবহৃত ট্রলারটি উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার সাগরে মাছ শিকারত অবস্থায় ফিশিং ট্রলারটি ডুবিয়ে দিয়ে ৮ জেলেকে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমার নৌ-বাহিনী।

শাহপরীর দ্বীপের আবুল হোসেনের মালিকানাধীন ট্রলারের ৮ জেলে হচ্ছে শাহপরীরদ্বীপ বাজার পাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দু রশিদ মাঝি (৪০), জালিয়াপাড়া এলাকার মৃত হাসানের ছেলে সৈয়দ করিম (৪০), কোনার পাড়া এলাকার নূরুল আমিনের ছেলে নূর হাসান(২৮), ক্যাম্প পাড়া এলাকার আব্বাসের ছেলে মোহাম্মদ উল্লাহ (৫৫), মাঝর পাড়া এলাকার ফজলুলের ছেলে জামাল হোসেন(৩৭), মিস্ত্রি পাড়া এখার মোঃ কালুর ছেলে দিল মোহাম্মদ (৩৬) ও ডাঙ্গর পাড়া এলাকার জাফরের ছেলে সাদেক(৩৫), একই এলাকার ফজল আহাম্মদের ছেলে জাকের (৫৫)।

উল্লেখ্য, অপরহনের পর বৃহস্পতিবার রাতে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে অপহৃত জেলেদেরকে শুক্রবার ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন। তবে তাদের রাত ৭ টা পর্যন্ত ফেরত দেয়নি।

এদিকে শুক্রবার সকালে স্থানীয় জেলেদের সহায়তায় জেলেদের ডুবিয়ে দেওয়া ট্রলারটি উদ্ধার করে শাহপরীরদ্বীপে নিয়ে আসে।
বোটের মালিক আবুল হোসেন মাঝি জানান, জেলে পরিবারগুলো উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে।