টেকনাফে ব্যক্তিগত চেম্বারে সরকারি হাসপাতালের প্রেসক্রিপশন ব্যবহার করছে এক চিকিৎসক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

রহমত উল্লাহ, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাহিরে চেম্বার করে জরুরী বিভাগের প্রেসক্রিপশন ব্যবহার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরোদ্ধে। পৌরসভারস্থল মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পূর্বে মসজিদ সংলগ্নে ‘ড্রিম কেয়ার, ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে’ চেম্বার করেন ডা: এম. রাশিদুল ইসলাম বারী।

জানা গেছে, গত ১৩ ও ১৪ অক্টোবর এই সেন্টারে অফিস বসে ১১ দিনের এক শিশু এবং ২৪ বছরের মো. ইউছুপ নামে দুই রোগীকে চিকিৎসা দিয়ে ভর্তি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেসক্রিপশন ব্যবহার করেন ডা: এম. রাশিদুল ইসলাম বারী। যদিও সেটি নিয়মের বর্হিভূত। এদিকে চিকিৎসা দেয়ার আধা ঘন্টার ব্যবধানে ১১ দিনে শিশুটির মৃত্যু হয়। এছাড়া গত ৬ অক্টোবর জরুরী বিভাগের রাতে দায়িত্ব থাকা অবস্থায় চিকিৎসা নিতে আসা ৪৬ বছরের হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে চিকিৎসা শেষে ব্যক্তিগত প্রেসক্রিপশনে সেবনের জন্য করে বিভিন্ন ওষুধ লিখে দেন। যা নিয়মের বাহিরে।

এ ব্যাপারে ডা: এম. রাশিদুল ইসলাম বারী জানান, “আমি ব্যক্তিগত চেম্বারে শিশুটি চিকিৎসা দিয়েছি। কিন্তু সে সময় তার অবস্থা খুবিই খারাপ ছিল। এছাড়া ব্যক্তিগত কোন চেম্বারে আমি সরকারি কোন প্রেসক্রিপশন ব্যবহার করেনি। এটি সর্ম্পূর্ন মিথ্যা।”

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক জানান, “ব্যক্তিগত চেম্বারে কোনভাবে সরকারি প্রেশক্রিপশন ব্যবহারের কোন নিয়ম নেই। পাশপাশি জরুরী বিভাগের দায়িত্বকালে ব্যক্তিগত প্রেশক্রিপশন ব্যবহারের কোন ধরনের সুযোগ নেই। এটি সম্পূর্ন বিয়াইনি। এ বিষয়ে সত্যতা পেলে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে।”