সংবাদ বিজ্ঞপ্তি :
২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির নায়েক ছাবির উদ্দিন এর নেতৃত্বে একটি টহলদল গত ২৯ আগস্ট ২০১৮ তারিখ ৬ ঘটিকায় ওয়াব্রাং এলাকায় নিয়মিত টহলে গমন করে। পরবর্তীতে টহলকালীন অদ্য ৩০ আগস্ট ২০১৮ তারিখ আনুমানিক ০৫০০ ঘটিকায় ওয়াব্রাং লবনমাঠ হতে একজন লোককে একটি ব্যাগ হাতে আসতে দেখে সন্দেহ হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি লক্ষ করা মাত্রই বর্ণিত ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদল তার পিছু ধাওয়া করলে এক পার্যায়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি খুলে গণনা করে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ১০,০০০ (দশ হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
