হোয়াইক্যংয়ে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গৃহবধু আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক গৃহবধুকে আটক করেছে।

সুত্র জানায়,গত ৩০জুলাই বিকাল সোয়া ৩টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হোয়াইক্যং দৈংগ্যাকাটার এম.কে.বি ব্রিকফিল্ড সংলগ্ন জনৈক ইউনুছের চা দোকানের সামনে হোয়াইক্যং-শাপলাপুর সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে স্থানীয় শাহ আলমের স্ত্রী তাজমিন আক্তার (২৪) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর কাছ থেকে ৭হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###