বিশেষ প্রতিবেদক : কক্সবাজারে ফরেস্ট হেলথ মনিটরিং স্টাডির বৈধতা বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
এতে ‘প্রকৃতি ও জীবন’ প্রকল্পের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের “টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের বন স্বাস্থ্য পর্যবেক্ষণ (TWS) এর উপর একটি গবেষণা পরিচালনা করেন। একটি বৈধতা কর্মশালার মাধ্যমে গবেষণার ফলাফলগুলি শেয়ার করা হয়।
১৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টারদিকে কক্সবাজারের একটি আবাসিক হোটেলের হলরুমে নারায়ন দাসের সঞ্চালনায় উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন কোডেক নির্বাহী পরিচালক সভাপতি খুরশিদ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তামোঃ সরওয়ার আলম। স্বাগত বক্তব্য রাখেন জীবন ও প্রকৃতি প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ, এসিএফ শ্যামল কুমার ঘোষ।
উল্লেখ্য,কক্সবাজারে ইউএসএআইডি লোকাল ওয়ার্কস অ্যাক্টিভিটি দ্বারা সমর্থিত প্রকৃতি ও জীবন প্রকল্পটি মে ২০২০ থেকে প্রাকৃতিক সম্পদ এবং স্বাগতিক সম্প্রদায়ের জীবিকার উপর রোহিঙ্গাদের আগমনের নেতিবাচক প্রভাবগুলি মোকাবেলা করার জন্য বাস্তবায়িত হয়েছে। এই স্থানীয় কাজের একটি অংশ হিসাবে, কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও অন্যান্য উপজেলায় যথাক্রমে “নেচার অ্যান্ড লাইফ (কোডেক), গ্রীন লাইফ (অরণ্যক ফাউন্ডেশন) এবং ‘ইকো লাইফ’ (নকম) শিরোনামে এই কর্মসূচির অধীনে ৩টি চলমান প্রকল্প রয়েছে।
