বিশেষ প্রতিবেদক : টেকনাফে বন্ধুদের সাথে পাহাড়ি ঝর্ণায় গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ রাজমিস্ত্রীর মৃতদেহ খাল হতে ভাসমান অবস্থায় সিপিপির সহায়তায় উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ১৯জুলাই সকালে উপজেলার বাহারছড়া নোয়াখালী পাড়া সংলগ্ন পাহাড়ি ঝর্ণা হতে নেমে আসা খালের মুখ সংলগ্ন সাগর কিনারে (১৮ জুলাই বিকালে) নিখোঁজ হওয়ায় টেকনাফ সদর ইউপির হাবিরছড়ার ওসমান মাঝির পুত্র রাজমিস্ত্রী সাইফুল ইসলাম (২০)এর মৃতদেহ বাহারছড়া ইউনিয়ন সিপিপি স্বেচ্ছাসেবক দলের সহায়তায় উদ্ধার করা হয়। বাহারছড়া সিপিপির ইউনিয়ন টিম লিডার মোঃ আব্দুল্লাহ আল মামুন এই মৃতদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করেন। এই মৃতদেহ যাবতীয় কার্য্যক্রম শেষে বিকালে স্থানীয় গোরস্থানে দাফনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই বিকালে বন্ধুদের সাথে ঐ ঝর্ণায় বেড়াতে গিয়েই এই সাইফুল পাহাড়ি ঢলের স্রোতে পড়ে ভেসে যায়। আকস্মিক এই সাইফুলের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ###
