ফরিদুল আলম : টেকনাফ সড়কে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ছোলাই মদসহ দুই নারী পাচারকারীকে আটক করে থানায় সোর্পদ করেছে।
সুত্র জানায়, ৩০ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টারদিকে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন সদস্যরা লেদা টাওয়ার সংলগ্ন প্রধান সড়কে অভিযান চালিয়ে হ্নীলা পুরান বাজার এলাকা থেকে ৩২ লিটার ছোলাই মদ পাচারের সময় কুতুপালং ক্যাম্পের ব্লক-এ, শেড নং-২/২, ৫৫৪৮৮নং এমআরসির বাসিন্দা মৃত জাহাঙ্গীরের স্ত্রী সুফিয়া (২৩) এবং টেকনাফ পুরান পল্লান পাড়ার মৃত ঈমান হোসেনের স্ত্রী রুবিনা (২৫) কে আটক করে।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ছোলাই মদসহ আটক মহিলা মাদক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
