টেকনাফে বাড়িতে মাটি খনন করে মা*দ*ক*দ্র*ব্য মওজুদ ; বিপূল পরিমাণ মা*দ*ক জব্দ ও মালিক পলাতক আসামী

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে ডিএনসির আভিযানিক দল বিদেশী মাদকদ্রব্য মওজুদকৃত বসত-ঘরে অভিযান চালিয়ে মাটি খনন করে বিপূল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। এই ঘটনায় একাধিক মাদক মামলার আসামী বাড়ির মালিককে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সুত্র জানায়, গত ২২ আগস্ট ভোররাত ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোন) এর একটি আভিযানিক দল সদর ইউপির কচুবনিয়ার কবির আহমদের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৩৭) এর বাড়িতে অভিযান চালিয়ে মাটির ভেতর অভিনব কায়দায় বিক্রি ও পাচারের জন্য মওজুদকৃত স্থান খনন করে বিদেশী গ্র্যান্ড রয়েল মদ ২১ বোতল, গøান মাস্টার ৬০ বোতল, আন্দামান গোল্ড বিয়ার ৫৪ ক্যান, ডায়াবøু সুপার স্ট্রং ব্রিঊ ১২% বিয়ার ৪৮ ক্যান উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক ও একাধিক মাদক মামলার পলাতক আসামী মোঃ সিরাজুল ইসলাম (৩৭) পালিয়ে যেতে সক্ষম হয়।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোন) এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, এই ঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দয়ের করা হয়েছে। ###