টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়,গত ২১ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স বিএন,পিপিএম) গোপন সংবাদের ভিত্তিতে বরইতলী রহমানিয়া মাদ্রাসার সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশী করে টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব গোদারবিলের আব্দুর রহমানের পুত্র মোঃ ইব্রাহীম (১৯) ও মোঃ সালামের পুত্র আব্দুর রহমান (১৮) এর দেহ তল্লাশী করে ৩ হাজার ৮শ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১১হাজার টাকাসহ আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃতদের রাতেই টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।