হুমায়ূন রশিদ : টেকনাফ মডেল থানা পুলিশ পৌর এলাকায় বসত-বাড়ি তল্লাশী চালিয়ে ৬০ লক্ষ টাকার ইয়াবা বড়ি জব্দ করেছে। এই ঘটনায় ভাই-বোন দু’জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়,গত ৮সেপ্টেম্বর বিকাল ৫টারদিকে টেকনাফ মডেল থানার এসআই নাজিম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে টেকনাফ পৌর এলাকার দক্ষিন জালিয়া পাড়ার ইয়াবা ব্যবসায়ী আলমের বাড়ি ও পার্শ্ববর্তী বোন আব্দুস শুক্কুরের স্ত্রী মনোয়ারা বেগমের বসত-বাড়ি তল্লাশী করে ৬০লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেন। এই ঘটনায় জালিয়া পাড়ার মোঃ রফিক প্রকাশ পুতুইন্যার পুত্র ইয়াবা ব্যবসায়ী মোঃ আলম ও তারই বোন আব্দু শুক্কুরের স্ত্রী মনোয়ারা বেগমকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া এই অভিযানের সত্যতা স্বীকার করে জানান, পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
