শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ হোয়াইক্যং ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ হোয়াইক্যং ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন দিয়েছে টেকনাফ উপজেলা শাখা। এ কমিটির সভাপতি হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা রাশেদুল হক রাশেদ, সহ সভাপতি জাকের হোসাইন, সাধারণ সম্পাদক অংচি তাইন চাকমা (রনি), যুগ্ন সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়া এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ টেকনাফ শাখার সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক নুরুল বশর এ কমিটি অনুমোদন দেন। এতে বলা হয় আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদনের পাশাপাশি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।