টেকনাফে ১লাখ ১৫হাজার ইয়াবা ও এনজিওর মাইক্রোসহ চালক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

জসিম উদ্দিন টিপু / গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার ইয়াবা ও এনজিও সংস্থার স্টিকারযুক্ত মাইক্রোবাসসহ এক চালককে আটক করেছে।
জানা যায়, ৬ নভেম্বর সকাল সাড়ে ৬টারদিকে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ দল নিয়ে পৌর এলাকার টেকনাফ ডিগ্রী কলেজের সামনের সড়কে এনজিও সংস্থা ডিসিএ স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস (ঢাকামেট্টো-চ-১৯-৬৩৫৫) তল্লাশী করে ১লাখ ১৫হাজার ইয়াবা বড়িসহ গাড়ির চালক মহেশখালী উপজেলার মিঠাছড়ির মৃত আবু ছৈয়দের পুত্র মীর কাশেম (৩০) কে আটক করে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।