নিজস্ব প্রতিবেদক : টেকনাফে বসত-বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ জামতলী ক্যাম্পের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।
সুত্র জানায়,২১ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই রাফির নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ সদর ইউপির তুলাতলীর জনৈক দেলোয়ারের বসত-ঘরে অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ উখিয়া উপজেলার ১৫নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি-বøকের ৩২৫নং রোমের বাসিন্দা নুর ইসলামের মেয়ে খুরশিদা বেগম (২৪) কে আটক করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, ইয়াবাসহ আটক রোহিঙ্গা নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ###
