হ্নীলায় করোনায় দূর্গত ৫শ পরিবারের মধ্যে সরকারী চাল বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

জসিম উদ্দিন টিপু / সাদ্দাম হোসাইন : টেকনাফে করোনাভাইরাসের কারণে ঘরবন্দি অবস্থায় হ্নীলা ইউনিয়নে বেকার হয়ে পড়া ৫শ অসহায় দরিদ্র ৫শ পরিবারের মধ্যে সরকারী বরাদ্ধের চাল বিতরণ করা হয়েছে।

৩১ মার্চ (মঙ্গলবার) সকাল ৯টা হতে উপজেলার হ্নীলা ইউপির ৯টি ওয়ার্ডে বিশেষ ত্রাণ সহায়তা কেন্দ্রের মাধ্যমে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও ইউপি সচিব শেখ ফরিদুল আলম কর্মহীন হয়ে পড়া অসহায়-দরিদ্র ৫শ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এই চাল বিতরণের সময় স্ব স্ব ওয়ার্ড মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বারগণসহ রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, আমরা প্রাথমিকভাবে করোনায় দূর্গত ৫শ পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হয়েছে। উর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করে অবশিষ্টদের জন্য আরো চাল বরাদ্ধ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই চাল পেয়ে অসহায়-গরীব মানুষ সন্তোষ প্রকাশ করলেও বরাদ্ধ আরো দরকার বলে সচেতনমহল মনে করেন। ###