হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা পৌর এলাকার একটি বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও মুঠোফোনসহ এক নারীকে আটক করেছে।
সুত্র জানায়, গতকাল ২৩ জানুয়ারী দুপুর ১২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল ইয়াবা পাচারের জন্য মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার চৌধুরী পাড়ার জনৈক আমির হোছনের বসত-ঘরে তল্লাশী অভিযান চালিয়ে খাটের নীচ হতে অভিনব কায়দায় মোড়ানো ৫হাজার ৮শ ৭৫পিস ইয়াবা বড়ি, নগদ ৩৩হাজার ৬শ টাকা এবং ব্যবহৃত ৪টি মুঠোফোনসহ আমির হোছনের মেয়ে নাছিমা আক্তার (২২) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত নারীকে উদ্ধারকৃত ইয়াবা, নগদ টাকা ও মুঠোফোনসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।
এদিকে প্রশাসন টেকনাফকে মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে ২য় দফায় মাদক কারবারীদের আত্নসমর্পণের প্রস্তুতি নিলেও বিভিন্ন মুখোশের আড়ালে থাকা মাদক কারবারীরা কি কৌশলে ধরা-ছোঁয়ার বাইরে থেকে সাধারণ মানুষের শান্তিপূর্ণ জীবন-যাপনে ব্যাহত করবেন বলে বিভিন্ন ধরনের গুঞ্জন উঠছে! ###
