বার্তা পরিবেশক : টেকনাফ বন ও পরিবেশ রক্ষায় সহব্যবস্থাপনা কমিটি এবং সদর ইউনিয়ন পরিষদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বন ও পরিবেশ রক্ষায় যৌথভাবে কাজ করার আহবান জানানো হয়।
অ১৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে টেকনাফ সহব্যবস্থাপনা কমিটি এবং সদর ইউনিয়ন পরিষদের মধ্যে বন ও পরিবেশ রক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমানের সঞ্চালনায় উক্ত সভায় টেকনাফ সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি মোঃ নুরুল বশর, সদস্য সচিব ও রেঞ্জ বন কর্মকর্তা আবুল কালাম সরকার, সহ-সভাপতি মর্জিনা আক্তার সিদ্দিকা, কোষাধ্যক্ষ হোসাইন আহমদ, সদস্য খুরশিদা বেগম, পিপলস ফোরাম সভাপতি এ বিএম আবুল হোসাইন রাজু, ভিসিএফ ভিত্তিক পিএফ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মর্জিনা আক্তার সিদ্দিকী, সহ ব্যবস্থাপনা ও নেচার এন্ড লাইফ প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রজেক্টর এর মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের ব্যবস্থাপক- সুশাসন ও দক্ষতা উন্নয়ন মোঃ কামরুল ইসলাম।

উন্মুক্ত আলোচনা পর্বে ইউপি সদস্যবৃন্দদের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি সদস্য শাহ আলম, জালাল উদ্দীন প্রমুখ।
সহব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, রক্ষিত এলাকা আইন ২০১৭ এর উপর ধারাবাহিকভাবে আলোচনা করেন এবং সহ-ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে আলোচনায় বন ও পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর মিশন ও ভিশনকে সামনে রেখে সহব্যবস্থাপনা সংগঠনের সাথে ইউনিয়ন পরিষদকে মেলবন্ধন বজায় রেখে কাজ করার উদাত্ত আহবান জানান। এছাড়া ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় সংশ্লিষ্ট ভিসিএফ ও সিএমসির বার্ষিক পরিকল্পনা অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি পিএফ নির্বাহী কমিটির সভাপতি ও টেকনাফ রেঞ্জ বন কর্মকর্তা এবং সদস্য সচিব আবুল কালাম সরকার যৌথভাবে বক্তব্য বলেন ইউনিয়ন পরিষদ বন ও পরিবেশ রক্ষায় নিবিড় ভূমিকা রাখবেন, বন নীতিমালা বিরোধী কর্মে লিপ্ত সকল প্রকার অপরাধীকে বুঝিয়ে বন নির্ভরশীলতা কমিয়ে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ও সমৃদ্ধ দেশ উপহার দেওয়া আমাদের সকলের দায়িত্ব বলে নির্দেশনা প্রদান করেন।
শেষে সহব্যবস্থাপনা কমিটির এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং সহ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবয়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করে ইউপি চেয়ারম্যান।
