টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ থেকে ৩ লাখ ৮০ হাজার ইয়াবাসহ একটি ফিশিং বোট জব্দ করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী খালের সৈয়দ আলমের ফিশারীর ঘাটে থাকা একটি ট্রলার থেকে এসব ইয়াবা জব্ধ করা হয়েছে। তবে এর সাথে জড়িত চোরাচালানীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার বড়ুয়া জানান,
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, সাগর থেকে তীরে ফেরা একটি ফিশিং ট্রলারে ইয়াবার বিশাল একটি চালান আসছে- এমন খবর পেয়ে তার (ওসি) নেতৃত্বে রাত ৯ টা হতে ১২ টা পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান, পরিদর্শক ( অপারেশন) রাজু আহাম্মেদ, এস আই আবুল খায়ের, এস আই সাইদুল ইসলাম, এস আই বিবেকানন্দ, এস আই রাজিব পোদ্দার, এ এস আই তাপস, এ এস আই শাহজাহান, এ এস আই সালেহ ও সঙ্গীয় ফোর্স টেকনাফ পৌর এলাকার কায়ুক খালী খালে অভিযান চালানো হয়। ঘাট এলাকায় জনৈক সৈয়দ আলমের ফিশারীর সামনে নোঙ্গর করা একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবার অস্থিত্ব পাওয়া যায়। তা জব্দ করে গভীর রাত পর্যন্ত গণনার পর ৩ লাখ ৮০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।
ইয়াবার বিশাল চালান উদ্ধারের সংবাদ পেয়ে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা, সহকারী পুলিশ সুপার (ডি এস বি) শহীদুল ইসলাম ঘটনাস্থলে যান।
ওসি জানান, এটি পুলিশ কর্তৃক জব্দকরা ইয়াবার সর্ব বৃহৎ চালান। জব্দকৃত ফিশিং বোটের মালিক ও মাঝি মাল্লা এবং ইয়াবার প্রকৃত মালিকের সন্ধান বের করে মামলার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে ঘাট কেন্দ্রিক স্থানীয় সূত্রে
জানা গেছে, সাগর থেকে মাছ শিকারের আড়ালে নিয়ে আসা ইয়াবার এ বিশাল চালান রাতের অন্ধকারে খালাস করার আগেই পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করে ট্রলারটি জব্দ করেছে।
