নিজস্ব প্রতিবেদক : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে আইস,ইয়াবা ও মোটর সাইকেলসহ ১জনকে গ্রেফতার করেছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,৬জুলাই রাত প্রথম প্রহর তথা সোয়া ১টারদিকে হ্নীলা বিওপির আওতাধীন হোয়াব্রাং এলাকা দিয়ে মাদকের চালান আসার সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির বিশেষ ২টি টহল দল হোয়াব্রাং এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার হতে ১জন ব্যক্তি ইঞ্জিন নৌকা নিয়ে এসে ৩জন ব্যক্তিকে ১টি ব্যাগ দিয়ে ফিরে যায়। তখন বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে হ্নীলা দরগাহ পাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র ফোরকানকে ১টি ব্যাগসহ আটক করে। এসময় ২জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশী করে ১কেজি ৫৫গ্রাম আইস, ১০হাজার পিস ইয়াবা এবং চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।
তিনি আরো জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আইস,ইয়াবা ও মোটর সাইকেলসহ নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
