গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
সীমান্ত এলাকা টেকনাফে মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার সাথে সাথে সু-কৌশলে পালিয়ে বেড়াচ্ছে ইয়াবা কারবারীরা। অনেক চলে গেছে আত্বগোপনে। আর যারা ছোটখাঁট ইয়াবা কারবারীরা আড়ালে থেকেও আতংকে দিন কাটাচ্ছে।
এদিকে টেকনাফ থানা পুলিশের সদস্যরা চলমান মাদক বিরুধী অভিযান অব্যাহত রেখেছে।
সেই ধারাবাহিকতার অংশ হিসাবে ২৭ ও ২৮ জুন গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়ন কচুবনিয়া এলাকায় মাদক কারবারীদের ধরতে টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়ার নেতৃত্বে পুলিশ একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন।
সুত্রে জানা যায়, পুলিশ সদস্যরা পৃথক দুটি অভিযানে প্রায় ৬ হাজার ইয়াবাসহ ৯ জন ইয়াবা কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।
আটকৃতরা হচ্ছে কচুবনিয়া এলাকার রাজিয়া বেগম, মাইমুনা খাতুন, সুমাইয়া আক্তার, মমতাজ বেগম, মুবিনা খাতুন, আমিনা আক্তার, দিলদার মিয়া, শাহ আলম ও টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের ইয়াবা কারবারী হাসান আলী।
এই সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৭শত পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
মাদক বিরুধী অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি রনজিত বড়ুয়া বলেন, মাদক পাচার প্রতিরোধ ও কারবারীদের ধরতে আমাদের পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িতদের হাত যত শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।
