বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা তরুন, উদ্যমী ও মেধাবী ছাত্রদের নিয়ে হোয়াইক্যং ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়ায় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও নির্বাচিতদের অভিনন্দন।
গত ৮ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম কর্তৃক হোয়াইক্যং মডেল ইউনিয়ন শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে কক্সবাজার সিটি কলেজে অধ্যয়নরত উদীয়মান তরুণ মেধাবী ছাত্রনেতা রবিউল হাসান রবিকে সভাপতি এবং উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত তারুণ্যের অহংকার ও চৌকষ ছাত্রনেতা রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়ায় হয়েছে।
হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে জেলা ছাত্রলীগের প্রিয়মুখ, সাধারণ ছাত্রলীগের বিশ্বাস ও আস্থার প্রতীক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমসহ নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞা প্রকাশ করে নবনির্বাচিত নেতৃবন্দকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ আশা করে বাংলাদেশ ছাত্রলীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখার নবনির্বাচিত এই নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে অত্র ইউনিয়নকে ছাত্রলীগের ঘাঁটিতে পরিণত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবেন। আমি সহযোদ্ধা ভাইদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

শুভেচ্ছান্তে :
মোঃ রফিক
সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ,হ্নীলা ইউনিয়ন শাখা।
