টেকনাফে পুলিশের অভিযান স্বরাষ্ট্রমন্ত্রনায়লের তালিকাভুক্ত মানবপাচারকারী গডফাদার তৈয়ুব আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আবুল কালাম আজাদ, টেকনাফ :
টেকনাফ থানা পুলিশ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রনায়লের তালিকাভুক্ত মানবপাচারকারী গডফাদার মোঃ তৈয়ুব (৪০) কে আটক করেছে। তার বিরুদ্ধে মানব পাচার সহ তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। গত ৭ ডিসেম্বর টেকনাফ মডেল থানার দারোগা গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ফোর্স নিয়ে তাকে আটক করে। সে দীর্ঘ দিন পর্যন্ত পলাতক ছিল। টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।