নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে ইয়াবা উদ্ধার : আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডেস্থ আলুগোলা মাঠ এলাকার জামে মসজিদের সামনের সড়কের উপর থেকে ইয়াবা উদ্ধারসহ এক মাদককারবারি যুবককে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে ৯ শত ৪০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত মো, জুবায়ের ওরফে লালু মিয়া (২৮) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতু পালং রোহিঙ্গা শরনার্থীর ৭নং ক্যাম্পের এ/১ নং ব্লকের হেড মাঝি আব্দুল গণির অধিনস্থ মৃত মো,হাশেমের পুত্র।

তাকে রবিবার (১৫ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে ঘুমধুম সীমান্তের আলুগোলা মাঠ এলাকা থেকে আটক করা হয়।

১৬ আগষ্ট (সোমবার) সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মু, জুবায়ের প্রকাশ লালু মিয়া একজন খুচরা ইয়াবা ব্যবসায়ী । সেই রোহিঙ্গা ক্যাম্পের ভিতর রোহিঙ্গা যুবকদের কাছে এসব ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ আলুগোলা মাঠ এলাকার মসজিদের সামনের সড়কের উপর থেকে অভিযান চালিয়ে হাতেনাতে ৯শত ৪০পিস ইয়াবাসহ মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮২ হাজার টাকা বলে পুলিশ জানান।

আর এদিকে পুলিশ সূত্রে জানান, গত রবিবার (১৫ আগষ্ট ) রাত সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন সার্বিক দিকনির্দেশনায় এবং ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো, দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই আল্ আমিনসহ একটি সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনায় ইয়াবা উদ্ধারসহ এক মাদককারবারি যুবককে হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা হয়েছে এবং সোমবার (১৬ আগষ্ট ) সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান ঘুমধুম তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন।