হুমায়ূন রশিদ, টেকনাফ:
টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ হোয়াইক্যং ঝিমংখালী জাফরকে আটক করেছে।
জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর সাড়ে ১২টারদিকে র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের এএসপি আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী বাজারের কাশেম ফার্ণিচার সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ৪৯ লক্ষ ২ হাজার ৫ শত টাকা মূল্যমানের ৯ হাজার ৮শ ৫পিস ইয়াবা বড়িসহ ঝিমংখালীর আব্দুল শুক্কুরের পুত্র জাফর আলম (৩৩) কে আটক করে।
শেষে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হন্তান্তর করা হয়েছে।
