সংবাদ বিজ্ঞপ্তি : হ্নীলা ষ্টেশনের ব্যবসায়ী সমিতির সভাপতি মরহুম দেলোয়ার হোসেনের ইছালে সওয়াব উপলক্ষ্যে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন বাদে জোহর হ্নীলা এপেক্স শোরুম মিলনায়তনে হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদ সমবায় সমিতির উদ্যোগে হ্নীলা ব্যবসায়ী সমিতির সভাপতি মরহুম মোঃ দেলোয়ার হোসেনের ইছালে সওয়াব উপলক্ষ্যে হ্নীলা ষ্টেশন জামে মসজিদেও ইমাম হাফেজ জামাল উদ্দিনের তত্তাবধানে খতমে কুরআনের আয়োজন করা হয়। খতমে কুরআন শেষে হাফেজ ওসমানের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদ সমবায় সমিতির প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা সদস্য নজির আহমদ, মোক্তার আহমদ সওদাগর, কামাল সওদাগর, রশিদ সওদাগর, মোঃ আলম জনি, আনোয়ার সওদাগর, সংগঠনের সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক মোঃ তারেক, যুগ্নসাধারণ সম্পাদকক কোরবান আলী, অর্থ সম্পাদক মোঃ ইসমাঈল, সাংগঠনিক সম্পাদক বেলাল প্রমুখ।
উক্ত দোয়া মাহফিলে হ্নীলা ষ্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি মরহুম দেলোয়ার হোসেনের পরকালীন শান্তি কামনা করা হয়। ###
