উখিয়ায় দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই সহোদর আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : উখিয়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই সহোদরকে আটক করেছে র‌্যাব ।

মঙ্গলবার ভোররাতে উখিয়ার বালুখালী ডিসি রোড সংলগ্ন জনৈক নবী হোসেনের বসত ঘরে ইয়াবা ক্রয় বিক্রয়ের গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছে পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মো. জলিলের ছেলে খাইরুল ( ২৬ ) ও মোঃ নুরুল হাকিম ( ৩৪ ) ।

এসময় তাদের কাছে থেকে চার হাজার ইয়াবা , ১ টি রামদা , ১ টি ছোরা , ২ টি চাকুসহ মাদক বিক্রয়ের নগদ ৫৪,৫০০ টাকা ও ০১ টি ৬৯,০০০ টাকার ব্যাংক চেক উদ্ধার করা হয় ।
Yaba 4000 Arms Dt 02 11 21 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় বাড়ির মালিক নবী হোসেন পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।

র‌্যাব ১৫ এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী জানান, প্রাখমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা ইয়াবা ও অস্ত্র সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।