হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানদের ধাওয়া খেয়ে সাবরাং লবণের মাঠে মাদক কারবারীদের ফেলে পালিয়ে যাওয়া ২লাখ ৫৫হাজার ইয়াবার চালান জব্দ করা হয়েছে।
সুত্র জানায়, গত ৫ অক্টোবর রাত ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির বিজিবি জওয়ানেরা মায়ানমার থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ টহল দল আচারবনিয়া লবণের মাঠ সংলগ্ন বেড়িবাঁধের আড়ে কয়েকটি দলে বিভক্ত হয়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহল দল ২জন ব্যক্তিকে ২টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফনদী পার হয়ে জিরো পয়েন্ট হতে প্রায় ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ অতিক্রম করে আচারবনিয়া লবণের মাঠের মধ্যদিয়ে আসতে দেখে সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের কাঁধে থাকা বস্তা ২টি মাটিতে পড়ে যায়। মাদক চোরাকারবারীরা আটক এড়াতে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ঘটনাস্থল তল্লাশী করে মাদক চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা ২টি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২লাখ ৫৫হাজার ইয়াবা উদ্ধার করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, ইয়াবার চালার উদ্ধারের ঘটনায় চোরাকারবারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###
