শাহীন সরওয়ার :
(উৎসর্গঃ ওমর ফারুককে)
দূর্ভাগা এক তরুণ আমি
বলছি কবর থেকে,
গতকালও তোদের সাথে
ছিলাম হাসি মুখে।
রোহিঙ্গারা করলো আমায়
পাখির মতো গুলি,
এক নিমিষেই উড়িয়ে দিলো
আমার মাথার খুলি।
ওদের মুখে দিয়েছিলাম
খাবার তুলে আমি,
দিয়েছিলাম বসতভিটা
জানে অন্তর্যামী।
মাগো তুমি কেমন আছো
কেমন আছো বাবা?
কেন ওরা মারলো আমায়
মরণ-ছোবল থাবা?
কেমন আছো বন্ধু-বান্ধব
কেমন আছো নাফ?
কেমন আছো প্রিয় হ্নীলা
করো আমায় মাফ।
দেখো, ওরা খারাপ জাতি
বড়ই নিমক হারাম,
নিচ্ছে কেড়ে কূটকৌশলে
টেকনাফবাসীর আরাম।
দোয়া করো দেশবাসী
আর করোনা শোক,
আল্লাহ যেন দেয় গো আমায়
কবর দেশে সুখ।
