হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবা ও ইজিবাইকসহ চালককে আটক করেছে।
সুত্র জানায়, গত ১৩ জানুয়ারী রাত সাড়ে ১০টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন টেকনাফ বিসিজি স্টেশনের বিশেষ একটি দল ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী চলাকালীন সন্দেহভাজন একটি ইজিবাইক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে ইজিবাইকটি আটক করে তল্লাশী চালিয়ে ২হাজার পিস ইয়াবা ও ইজিবাইকসহ চালক নাইট্যং পাড়ার মৃত নুর হোসেনের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩০) কে আটক করে। আটক চালক দীর্ঘদিন ধরে মাদক পাচারে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ১৪ জানুয়ারী সকালে পাচার কার্যে ব্যবহৃত ইজিবাইক ও জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ##
