হুমায়ূন রশিদ : টেকনাফের ২১নং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বংসে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে।
সুত্র জানায়,৫জুন (শনিবার) দুপুর ১টারদিকে প্রচন্ড বৃষ্টিতে টেকনাফের ২১নং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় ধ্বসের ঘটনায় ব্লক-এ/২ এর ১৮নং ঘরের বাসিন্দা শাকেরের বসত-ঘরটি মাটি চাপা পড়ে। এসময় ঘরে থাকা শাকেরের স্ত্রী নুর হাসিনা (২০) চাপা পড়ে। এই ঘটনার খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ ও প্রতিবেশীরা তাকে অজ্ঞান অবস্থায় দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, শরণার্থী ক্যাম্পে পাহাড়ি টিলার মাটি চাপা পড়ে অজ্ঞান হয়ে যাওয়া রোহিঙ্গা নারীকে ডাক্তার মৃত ঘোষণা করেন। ক্যাম্প সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে নিহত নারীকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ##
