সাদ্দাম হোসাইন : হ্নীলার বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী ছৈয়দ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আগামী কাল (সোমবার) বাদে জোহর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সুত্র জানায়, ২৭ ডিসেম্বর (রবিবার) বিকাল ৫টারদিকে হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত মোহাম্মদ আলীর ১মপুত্র ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী ছৈয়দ আলম (৬৫) ঢাকা আদ্ দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩বোন, ৩ভাই, স্ত্রী, ২ ছেলে, ৭মেয়ে, নাত-নাতিনীসহ অসংখ্য অত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য এবং আল্-ফালাহ একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকেরর ছাঁয়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে টেকনাফ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগীবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আগামীকাল ২৮ডিসেম্বর ( সোমবার) বাদে জোহর হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে। ###
