হ্নীলা দরগাহ ষ্টেশন হতে ইয়াবাসহ এক মাদক কারবারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : র‌্যাব-১৫ এর সদস্যরা হ্নীলা দরগাহ ষ্টেশনে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

র‌্যাব সুত্র জানায়, গত ১১ নভেম্বর বিকাল সাড়ে ৩টারদিকে র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল হ্নীলা দরগাহ ষ্টেশনের নাফ ফিলিং ষ্টেশনের সামনে প্রধান সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা পূর্ব পানখালীর মৃত আব্দুল কাদেরের পুত্র মোঃ হোসেন (২৯) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগ তল্লাশী করে ১৯হাজার ২শ ৬০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###