টেকনাফে নাফনদীতে বিজিবি-বিজিপি ৩৭তম যৌথটহল সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে নাফনদীতে বিজিবি ও বিজিপির মধ্যে ৩৭তম যৌথটহল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
জানা যায়,১৮ ডিসেম্বর সকাল ১০টা হতে পৌনে ১২টা পর্যন্ত টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপিতে কর্মরত সুবেদার মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২টি স্পীডবোট যোগে এবং প্রতিপক্ষ মিয়ানমার ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের নাগাকুরা ক্যাম্পের পুলিশ মেজর কিউ উয়ের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২টি স্পীডবোট যোগে বিআরএম-১১ হতে বিআরএম-১৫ পর্যন্ত একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করেন। উক্ত যৌথ টহলকালীন মাদক, নারী ও শিশু, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি-ক্যাম্প, ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে একমত পোষণ করেন। শেষে উভয়পক্ষের টহল কমান্ডার এবং সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে পারস্পরিক সৌহার্দ্যপ‚র্ণ সম্পর্ক ও শান্তিপ‚র্ণভাবে টহল কার্যক্রম সম্পন্ন করেন। উল্লেখ্য যে, বিজিপির সাথে গত মার্চ মাসে ৪টি, জুন মাসে ৪টি, জুলাই মাসে ৫টি, আগস্ট মাসে ৫টি, সেপ্টেম্বর মাসে ৫টি, অক্টোবর মাসে ৫টি, নভেম্বর মাসে ৫টি এবং ডিসেম্বর মাসে ৪টিসহ মোট ৩৭টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।