দেশে গত ২৪ঘন্টায় করোনায় রেকর্ড ১৬৩জনের মৃত্যু ; শনাক্ত ১১৫২৫জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সারা বাংলাদেশে গত ২৪ঘন্টায় করোনায় ১৬৩জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১১৫২৫জন। দেশে মোট করোনা রোগী শনাক্ত হলেন ৯লাখ ৬৬হাজার ৪০৬ জন এবং মারা গেলেন ১৫,৩৯২ জন। একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

আজ ৬জুলাই মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮মার্চ। এর ১০দিন পর ১৮মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।