গুটিকয়েক দূর্নীতিবাজদের কারনে আমরা দেশের অগ্রগতি নস্যাৎ হতে দিতে পারি না : টেকনাফে দুদক কমিশনার আমিনুল ইসলাম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম।
দুদক কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম বলেছেন যেখানেই দূর্নীতি সেখানেই প্রতিবাদ করতে হবে। সমাজের গুটিকয়েক দূর্নীতিবাজদের কারনে আমরা দেশের অগ্রগতি নস্যাৎ হতে দিতে পারি না।
শুধুমাত্র দূর্নীতিবাজদের আইনের আওতায় আনাই নয়, দূর্নীতির বিরুদ্ধে জনগনকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে দুদক কাজ করে যাচ্ছে। জনগনকে একত্রিত হয়ে নিজেদের বুদ্ধি-দক্ষতা দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে দেশের সমৃদ্ধি অর্জিত হবে।
রবিবার(৫ মার্চ) টেকনাফ উপজেলা মিলনায়তনে সততা সংঘের সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সততা সংঘের সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন অদম্য সাহস নিয়ে মোকাবেলা করলে দূর্নীতি ধারেকাছেও আসতে পারবে না। দূর্নীতিবাজদের চিহ্নিত করে বয়কট করতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকসেবীদের জানাতে হবে।
আইনশৃংখলা বাহিনীর প্রতি মাদক পাচার বন্ধের আহবান জানিয়ে তিনি বলেন মাদক একটি জাতি ও যুবসমাজকে ধ্বংস করে দিতে পারে তাই মাদকের বিরুদ্ধে অবশ্যই জয়ী হতে হবে।
তিনি বলেন বর্তমান দুদক কমিশন দায়িত্ব নেওয়ার আদালতের বিচারিক কার্যক্রমে অগ্রগতি সাধিত হচ্ছে উল্লেখ করে বলেন পূর্বে আদালতে শতকরা ৩৫ ভাগ বিচারের শাস্তি হতো বর্তমানে ৫৫ ভাগ বিচারে শাস্তি হচ্ছে।
দূর্নীতিবাজদের উদ্দেশ্যে তিনি বলেন সম্পদ লুকিয়ে রাখার সুযোগ পাবেন না। প্রাথমিক প্রমান পাওয়া গেলে শাস্তি থেকে রেহাই নেই। কাজেই সময় থাকতে দূর্নীতি থেকে বেরিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন জনগনকে সেবা সম্পর্কে জানাতে হবে। এজন্য অফিসের বাহিরে সিটিজেন চার্টার টাঙ্গাতে হবে। এখনও যেসব অফিসে সিটিজেন চার্টার নেই সেখানে আগামী এক সপ্তাহের মধ্যে সিটিজেন চার্টার টাঙ্গানোর নির্দেশ দেন। এছাড়া তিনি নোটিশ বোর্ডে সংশ্লিষ্ট কর্মকর্তার ছবি, নাম ও মোবাইল নাম্বার প্রদর্শনের নির্দেশ দেন। এছাড়া বলেন অফিসের বড়কর্তা সৎ হলে ছোট কর্মচারীদের তেমন একটা দূর্নীতির সুযোগ থাকে না।
সভা শেষে তিনি ২৬টি শিক্ষা প্রতিষ্টান থেকে আগত ৩ শতাধিক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের দূর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলমের সভাপতিত্বে দূদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আহমদ উল্লাহর পরিচালনায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত“দেশ গড়ার প্রয়োজনে, দূর্নীতি রুখব সর্বজনে” শ্লোগানে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দুদকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোঃ মনিরুজ্জামান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু নাসের ভূঁইয়া, অতিরিক্ত জেলা পুলিশ সুপার গোলাম রুহুল কুদ্দুস, টেকনাফ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম।
TEKNAF PIC_5 - Copy
এছাড়া উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, জেলা পরিষদের সদস্য শফিক মিয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার জাহেদ হোছন ,জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব সোনা আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদসহ উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সেবা প্রদানকারী বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংবাদকর্মীগন এতে উপস্থিত ছিলেন।