উখিয়ায় বিজিবির অভিযানে ই/য়া/বা বোঝাই নীল দরিয়া পরিবহনসহ চালক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ মাস আগে

হুমায়ূন রশিদ : উখিয়ায় দায়িত্বরত ৬৪বিজিবি ব্যাটালিয়ন চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই নীল দরিয়া পরিবহনসহ মাদক পাচারকারী চালককে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ২৫জুন ২০২৫ইং বিকাল সাড়ে ৩টারদিকে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের ইমামের ডেইল চেকপোষ্টের দায়িত্বরত টহল দল মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী নীল দরিয়া নামে একটি সিভিল মিনি বাস ইমামের ডেইল চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশি চলাকালে বাসের ইঞ্জিন কভারের নীচে কালো ট্যাপ দ্বারা প্যাচানো ১টি পোটলায় ৪হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার সদরের সুজাউ সওদাগর পাড়ার মৃত নবী হোসেনের পুত্র এবং গাড়ির চালক মোঃ রুবেল (৩৭) কে গ্রেফতার করে। ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত পোটলায় ইয়াবা বহন করছিল এবং কক্সবাজার নিয়ে অধিক লাভে বিক্রয় করবে বলে স্বীকার করে। ধারণা করা হয় পূর্বে থেকেই এই যানবাহন ব্যবহার করে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছে।

এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান, আটক আসামী ও জব্দকৃত ইয়াবা এবং যাত্রীবাহী মিনি বাস মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।###