টেকনাফে “ডি.টি সোশ্যাল ফোরাম’র” মহান স্বাধীনতা দিবস উদযাপিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
২৬ শে মার্চ ২০১৮ ইংরেজী মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধাকে সামনে রেখে পূস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে বিশাল র‍্যালী নিয়ে যাত্রা শুরু করেন “টেকনাফ ডি.টি সোশ্যাল ফোরাম” চেয়ারম্যান ডা: টিটু চন্দ্র শীল এর নের্তৃতে “সাংবাদিক” নের্তৃবৃন্দ, “ফারিয়া” নের্তৃবৃন্দ এবং “পিএমএ” নেতাকর্মীরা।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা সংঘটন এর সন্মানিত “চেয়ারম্যান” ডা: টিটু চন্দ্র শীল এর সভাপতিত্ব্বে শুরু হয়,এতে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন সংঘটন এর মহাপরিচালক আবু সুফিয়ান। বক্তব্য রাখেন সংঘটন এর ডাইরেক্টরবৃন্দের মধ্যে আবদুর রহমান,মোহাম্মদ এহসান,চঞ্চল বড়ুয়া,আজিম উদ্দিন, মোস্তফা কামাল,উ জা মা, মিরাস উদ্দিন মোহাম্মদ ইয়াকুব , সহযোগী সদস্যবৃন্দের মধ্যে মোহাম্মদ ইলিয়াস, ফজলুল হক,রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে পুষ্পস্তবক নিয়ে ডা: টিটু চন্দ্র শীলের নের্তৃত্বে এক র‍্যালী টেকনাফ কেন্দ্রীয় শহীদ বেদীতে যায়,এসময় টেকনাফের সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক নের্তৃবৃন্দ, ফারিয়া নের্তৃবৃন্দ, পিএমএ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।পুষ্পস্তবক অর্পনশেষে এক মোটরবাইক শোভাযাত্রা টেকনাফ এর বিভিন্ন সড়ক এবং পর্যটন স্থান প্রদক্ষিণ করেন। এর মাঝে কয়েকজন ভাসমান মানসিক রোগীদের বিভিন্ন রকম সাহায্য সহযোগীতা,চিকিৎসা ও আপ্যায়িত করেন। পরে উপস্থিত সকলেই টেকনাফের বিলাশবহুল রেষ্টুরেন্টে স্ন্যাক্স প্রোগ্রামের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি হয়।