হুমায়ূন রশিদ : টেকনাফে এবার নাফনদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার পর পৃথকভাবে সীমান্তে অনুপ্রবেশ করে বিজিবির নিকট আতœসমর্পণ করে নিরাপদ আশ্রয় নিয়েছে মায়ানমার সীমানরক্ষী বাহিনীর ১৩জন সদস্য।
জানা যায়, ১৪আগষ্ঠ ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন নাজির পাড়া বিওপি সংলগ্ন পয়েন্ট দিয়ে ৬জন এবং সাবরাং বিওপি সংলগ্ন পয়েন্ট দিয়ে ৭জনসহ পৃথকভাবে মোট ১৩জন বিজিপি সদস্য অনুপ্রবেশের পর আতœসমর্পণ করে। তখন সীমান্তে নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি জওয়ানেরা তাদের আটক করে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য দিয়ে নিরাপদ হেফাজতে নেয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবি,এমএস) জানান, এই ১৩জন ছাড়াও বিজিবির কাছে ইতিপূর্বে আটককৃত ১১০জনসহ সর্বমোট ১২৩জন বিজিপি সদস্যকে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। অতি শীঘ্রই তাদের স্বদেশ মায়ানমার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ###
