হ্নীলা ষ্টেশনে ডায়াগনষ্টিক সেন্টারে জরিমানা এবং ৩টি ক্লিনিক বন্ধের নির্দেশ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : হাইকোর্ট দেশে ৭২ঘন্টার মধ্যে অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করার নির্দেশনা দেওয়ার পর টেকনাফ উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে। এতে অব্যস্থাপনায় ১টি ল্যাবকে জরিমানা এবং ৩টি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে।
Teknaf Pic A 1 28 05 22 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৮ মে (শনিবার) বিকাল ৩টারদিকে টেকনাফ উপজেলা নির্বাহী এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কায়সার খসরু, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
ডাঃ টিটু চন্দ্র শীলের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ টিম হ্নীলা বাসষ্টেশনে অভিযান পরিচালনা করেন। হ্নীলা ল্যাব এইড মেডিকেল এন্ড প্যাথলজি সেন্টারে অভিযান চালিয়ে লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়া ও মাত্র ৩দিনের প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং নিয়মিত ডাক্তার না বসানো পর্যন্ত কার্য্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া হ্নীলা ডায়াগনষ্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বারে টেস্টের মূল্য বেশী নেওয়ায় ল্যাবকে সর্তক করা হয়।
এছাড়া অভিযান চলাকালে ক্লিনিক বন্ধ করে পালিয়ে যাওয়ায় মা-মনি ক্লিনিক, রুমাইছা ক্লিনিক এবং হ্নীলা চেম্বারকে ক্লিনিক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। এসময় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ প্রণয় রুদ্র,হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রের ডাঃ শংকর চন্দ্র দেবনাথ এবং ডাঃ আজাদ নুরুল হোসাইন উপস্থিত ছিলেন।
Teknaf Pic A 3 28 05 22 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু জানান,সরকারী এবং জনস্বার্থ বিরোধী কর্মকান্ড যেখানে চলুক আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসব প্রতিষ্ঠানের বিষয় জনসাধারণকেও সজাগ থাকতে হবে। ###