টেকনাফে টমটম দূর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থীসহ ৩জন আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হেলাল উদ্দিন : টেকনাফ দু’টমটমের মুখোমুখি সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থীসহ ৩জন আহত হয়েছে। জানা যায়, ১৫এপ্রিল দুপুর ১২টারদিকে উপজেলা হোয়াইক্যং ইউপি নয়াপাড়ার মোঃ ঈসলাইলের পুত্র ও হ্নীলা মঈন উদ্দিন মমোরিয়াল কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থী আবদুর রহমান ও মোঃ ইলিয়াছের পুত্র মোঃ ফারুক টমটম যোগে হ্নীলা থেকে নয়াপাড়া যাওয়ার পথে নয়াবাজার ব্রীজের সামনে পৌঁছলে দুই টমটমের সংঘর্ষে দুই পরীক্ষাসহ টমটম চালক নুর হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হ্নীলা উপ-স্বাস্থকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।