নৌকার নির্বাচনী গনসংযোগ ও পথসভায় জাফর আলম : পেকুয়াকে পৌরসভায় উন্নীত, মাতামুহুরীতে নতুন উপজেলা চকরিয়াবাসিকে ৬ লেনের সেতু উপহার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, ‘উন্নয়নের জন্য আবার নৌকায় ভোট দিন। শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে বিশ্বে বর্তমানে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। শেখ হাসিনার সরকার উন্নয়ন, শান্তি ও নিরাপদ দেশ গড়তে যে উন্নয়নের যাত্রা চলছে। সে উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে আরও একবার নৌকায় ভোট দিতে হবে। নইলে উন্নয়নের যাত্রা ব্যহত হবে। দেশ আবার পিছিয়ে যাবে।’
জাফর আলম বলেন, ‘বর্তমানে মাতারবাড়িতে হাজার হাজার কোটি টাকা উন্নয়ন কর্মকান্ড চলছে। তা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। এতে চকরিয়া পেকুয়া উপজেলা হাজার হাজার যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে মমতাময়ী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করুন। তাহলে বিজয়ী হবে চকরিয়া-পেকুয়াবাসি। ইনশাল্লাহ জনগনের ভোটে আওয়ামীলীগ পুনরায় ক্ষমতায় আসলে চকরিয়া-পেকুয়া আসনে আমি বিজয়ী হলে সর্বপ্রথম পেকুয়াকে পৌরসভা উপহার দেবো, মাতামুহুরীতে পুর্নাঙ্গ নতুন উপজেলা এবং চকরিয়ায় ছয়লেনের নতুন সেতু উপহার দেবো।
এছাড়া আগামীতে চকরিয়া অর্থনৈতিক জোন গড়ে তুলে চকরিয়াকে পুরো বাংলাদেশের কাছে পরিচিত করব। এতে চকরিয়ায় ব্যবসা-বাণিজ্য করার জন্য আহŸান করব। আমি এমপি নির্বাচিত হলে চকরিয়া-পেকুয়াকে গ্রাম থেকে শহরের রূপান্তিত করা হবে।’
গতকাল সোমবার ১৭ডিসেম্বর সকালে চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়ন ১,২,৩,৪,৫,৬, নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও ৭,৮,৯নং ওয়ার্ড ফুল তলা নির্বাচনী অফিস উদ্বোধন পরর্বতী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর তিনি একইদিন বিকালে পুর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
নৌকার সমর্থনে গনসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য শফিকুল কাদের শফি চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ আবু তৈয়ব, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, শাহনেওয়াজ তালুকদার, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শওকত ওসমান চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আলী চৌধুরী, আনম হেফাজ সিদকার, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খলিল উল্লাহ চৌধুরী, মাতামুহুরী উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি টিপু সোলতান, আওয়ামীলীগ নেতা শেখ সালাহউদ্দিন, সাহাব উদ্দিন শাকিল, মাস্টার শাহাব উদ্দিন, জসিম উদ্দিন কিশোর, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক হাজি হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কান্তি দাশ, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, এড. নাছির উছির, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম লিটন, ফরিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, পূর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন সিকদার, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মেম্বার, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চকরিয়া পৌরসভা কুষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, সাবেক সম্পাদক সাজিদ হোসেন শাকিব, কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন মিঠু, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, পূর্ববড় ভেওলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল, মাতামুহুরী থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহŸায়ক তানবিন ইসলাম সাইমুন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, পেকুয়া ছাত্রলীগ নেতা শওকত, আমিনুল ইসলাম ও ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমুখ। ###