হ্নীলা সৌর বিদ্যুৎ এলাকায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ মাদক কারবারী হানিফের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মোঃ শফি উল্লাহ / সামী জাবেদ : থানা পুলিশের হাতে আটক তালিকাভূক্ত মাদক কারবারী নিয়ে মাদক উদ্ধার অভিযানে কথিত বন্দুক যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ মাদক কারবারী হ্নীলার হানিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

পুলিশ সুত্র জানায়,২৩মে রাতের প্রথম প্রহরে টেকনাফ থানা পুলিশের হাতে আটক তালিকাভূক্ত মাদক কারবারী ও একাধিক মামলার আসামী মোহাম্মদ হানিফ (৩৮)কে নিয়ে একদল পুলিশ হ্নীলা সৌর বিদ্যুৎ প্রকল্পের বেড়িবাঁধ সংলগ্ন লবণ মাঠে মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় উৎপেঁতে থাকা মাদক কারবারী সিন্ডিকেটের স্বশস্ত্র সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের কনস্টেবল আব্দুস শুক্কুর, মংচিং প্রু, আর্মস পুলিশ জুয়েল বড়ুয়া আহত হয়। পুলিশও আত্নরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা পালিয়ে যায়।

কিছুক্ষণ পর ঘটনাস্থল তল্লাশী করে ৩টি দেশীয় অস্ত্র, ৯রাউন্ড কার্তুজ, ৪হাজার পিস ইয়াবা এবং গুলিবিদ্ধ হানিফসহ আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মারা যায়। সে উপজেলার হ্নীলা নাটমোরা পাড়ার মৃত কাশেম আলীর পুত্র। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা চেষ্টাসহ ৬টি মামলা ছিল।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানা সুত্র জানায়, মাদক উদ্ধার অভিযানে বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ মাদক কারবারী হানিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।