টেকনাফে গাউসিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক :

টেকনাফে গাউসিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার বাদ জুমা লেঙ্গুরবিল মহিউচ্ছুন্না বালিকা মাদ্রাসা প্রাঙ্গনে মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সু্ন্নিয়া ট্রাস্ট পরিচালিত লেঙ্গুরবিল মহিউচ্ছুন্না বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বাদ জুমা আনুষ্ঠানিক খতমে গাউছিয়া শরীফ, মিলাদ শরীফ ও মোনাজাত শেষে উক্ত প্রতিষ্ঠানের জমিদাতা মরহুম আলহাজ্ব নজীর আহমদ সিকদারের সহধমীনি সখিনা খাতুন মসজিদটির নিমাণ কাজের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এতে প্রধান অতিথি হিসাবে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন মরহুমের বড় পুত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মৌলানা ছৈয়দ হোছাইন।

59305866 358927891640653 6639828592744202240 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আলহাজ্ব মৌলানা আমির আহম্মদ, জাহালীয়া পাড়া হানেখায়ে মজিদিয়া পরিচালক মৌলানা আব্দুল মন্নান, ৩নং ওয়ার্ড মেম্বার শাহ আলম সিকদার, সাবেক মেম্বার মো. আলম, দলিল লিখক
মৌলানা ইউনুস আনসারী.গোদার বিল রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসা শিক্ষক মৌলানা আব্দুল সাবুর , মাদ্রাসা শিক্ষক মৌলানা কামরুল ইসলাম, দক্ষিণ লেঙ্গুরবিল মোহাম্মদীয়া মাদ্রাসার পরিচালক মৌলানা আব্দুল গফুর, দক্ষিণ লেঙ্গুরবিল আল আকসা মাদ্রাসার আমির হামজা, মৌলানা আব্দুস সালাম, মৌলভী সোলাইমান, মৌলানা হোসন আহমদ, মরহুম নজির আহমদ সিকদারের পুত্র হাজী আমীর হোসন ও নাজির হোসন, হাফেজ জাফর ইকবাল, আব্দুল হাকিম, হোছাইনুল মোস্তফা,
টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষক মৌলানা সামশুল আলম, ওমর ফারুক সাঈদ(প্রকাশ কম্পিউটার ফারুক, মোঃশহিদ উল্লাহ, মোঃ আরিফ, মোঃ হারুন, সাদ্দাম হোছাইন প্রমুখ।

মরহুম নজির আহমদ সিকদার ২০০৭ সালে গাউসিয়া জামে মসজিদ নামে একটি মসজিদ নিমাণের স্বপ্ন নিয়ে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সু্ন্নিয়া ট্রাস্ট বরাবরে ২০ শতক জমি ওয়াকফ করেন। তার সেই স্বপ্ন পুরনে মরহুমের পরিবার স্বউদ্যোগে মসজিদ নির্মাণ কাজ শুরু করেছেন।