টেকনাফে গহীন জঙ্গলে যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অ/স্ত্র ও মা/দ/ক উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

হুমায়ূন রশিদ,টেকনাফ : ৮মে সকাল হতে বিকাল ৩টা পর্যন্ত টেকনাফের বিভিন্ন পাহাড়ি পয়েন্টে ড্রোনের সাহায্যে মাদক নির্মুল ও অপহরণ প্রতিরোধ অভিযান পরবর্তী র‌্যাব-১৫ কর্তৃক সংবাদ সম্মেলন হ্নীলা রঙ্গিখালীস্থ জুম্মাপাড়া মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে ক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান জানান, কক্সবাজার একটি অপরাধ প্রবণ জেলা। এখানে মাদক, চোরাচালান ও অপহরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। সম্প্রতি মাদক ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তথ্যসূত্র মতে মাদকের পাশাপাশি গত ৩ মাসে কক্সবাজার জেলায় ৪০টির মত অপরহণের ঘটনা ঘটেছে। তন্মধ্যে ৩০ টির মত ঘটনা শুধু এই দুই উপজেলা টেকনাফ ও উখিয়াতে সংঘটিত হয়েছে। গোয়েন্দাসূত্র বলছে, অত্র উপজেলা দু’টিতে অপহরণকারীরা সাধারণত ভিকটিমদেরকে উখিয়ার জালিয়া পালং, শ্যামলাপুর, কুদুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়া পাড়ার গহীন অরণ্যে রাখে। অত্র গহীন এলাকাগুলো আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক দুর্গম হওয়াতে সন্ত্রাসী/ডাকাত দলের সদস্যরা তাদের নিরাপদ আশ্রয় মনে করে। বর্ণিত গহীন এলাকা থেকে সন্ত্রাসী/ডাকাতদের আস্তানা সমূলে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে আমরা আজকে র‌্যাব ও অন্যান্য বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করি। যেখানে র‌্যাবের পাশাপাশি বাংলাদেশে কর্মরত সকল বাহিনীর সদস্য যেমন সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ এবং বনবিভাগের সক্রিয় অংশগ্রহণ ছিল। সাঁড়াশি অভিযানে আমরা সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টংঘর/কটেজের সন্ধান পাই। যেগুলো তল্লাশি করে সন্ত্রাসীদের ব্যবহৃত মাদক ১শ গ্রাম গাজা, ২হাজার ৫০ পিস ইয়াবা এবং ২টি এলজি, ১টি ওয়ান শুটার গান, ১১টি গুলি, ১টি অস্ত্র তৈরীর যন্ত্রাংশ, ৪টি রামদা, ২টি ছুরি, ১টি চাকু, ৩টি কিরিজ উদ্ধার করতে সক্ষম হই।
‎Untitled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
‎আগামীতে অভিযান পরিচালিত এলাকা সমূহে যেন পুনরায় সন্ত্রাসী/ডাকাতদের নিরাপদ আশ্রয় হতে না পারে সেজন্য নিয়মিত এখানে সাঁড়াশি অভিযান পরিচালিত হবে বলে আশ্বস্থ করেন। ###