হ্নীলায় মুজিববর্ষের ঘর ও এনজিওর ব্যানারে লেট্রিন দেওয়ার কথায় অর্থ আদায় : প্রতারক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হেলাল উদ্দিন : হ্নীলায় মুজিব শতবর্ষের ঘর ও এনজিও সংস্থার নামে লেট্রিন দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আনোয়ার হোছন (২৫) নামে এক প্রতারককে জনতার সহায়তায় আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। আটককৃত প্রতারক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপি’র ঝিমংখালী এলাকার উলা মিয়ার পুত্র।
FB IMG 1627991932437 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মঙ্গলবার (৩ আগষ্ট) বিকাল ৩টায় উপজেলার মুজিব বর্ষের ঘর ও লেট্রিন দেওয়ার প্রলোভন দেখিয়ে হ্নীলা নাটমোরা পাড়ার কবির আহমদের পুত্র সলিম ও মোহাম্মদ মালেকের পুত্র রফিক কৌশলে টাকা আদায় করে। পরে তার আচরণ সন্দেহ হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে খবর দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাৎক্ষিণ ঘটনা স্থলে পৌঁছে ঐ প্রতারণকে আটক করে পরিষদে নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদে প্রতারক আনোয়ার মুজিব বর্ষের ঘর ও লেট্রিন দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। পরে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করে এনজিও হাইসাওয়ার প্রকল্প কর্মকর্তা- টেকনিক্যাল মো: এনামুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে সরকার ভূমি ও গৃহহীন অসহায়দের সারাদেশে জমি ও ঘর প্রদান করে। এর মধ্য একটি প্রতারক চক্র অসহায় সহজসরল লোকদের কাছ থেকে মুজিব বর্ষের ঘর ও হাইসাওয়ার লেট্রিন দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। দীর্ঘদিন পর হলেও ঐ প্রতারক এক সদস্যকে আটক করে থানায় হস্থান্তর করেছি। তিনি এই ধরণের কোন প্রতারক চক্রের সদস্য পেলে প্রশাসনকে হস্তান্তর করার জন্য অনুরোধ করেন।