গরীব মা-বাবার আকুতি ঢামেকে চিকিৎসাধীন টিউমারে আক্রান্ত ফুটফুটে শিশু সাকিবকে বাঁচান!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ষোলহিচ্ছা গ্রামের বাসিন্দা দিনমজুর রফিক উদ্দিনের আটমাস বয়সের ফুটফুটে শিশু সন্তান মোহাম্মদ সাকিব টিউমারে আক্রান্ত। ২০১৮ সালের নভেম্বর মাসে জন্মগ্রহণ করেস সাকিব। জন্মের পর সাকিবের কপালের নিচে নাকের উপরে এক জায়গায় একটু উঁচু দেখা যায়। এরপর থেকেই চিকিৎসা চলতে থাকে শিশু সাকিবের। কিন্তু সেটি ধীরে ধীরে বড় হতে থাকে। বাড়তে থাকে চিকিৎসার ব্যয়ভার।
সন্তানের ব্যয়বহুল চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থের অভাবে অপারগ হয়ে পড়েছেন তিনি। তাই নিজের আটমাস বয়সী শিশু ছেলেকে উন্নত চিকিৎসা দিয়ে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দেশের বিত্তশালী কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
জানা গেছে, পৈত্রিক একখন্ড বসতভিটা ছাড়া রফিক উদ্দিনের আর কোনো সহায় সম্পদ নেই। ফুটফুটে শিশু সাকিবকে নিয়ে পরিবারের সবাই হতাশাগ্রস্ত। চিকিৎসকরা বলেছেন, উন্নত চিকিৎসা করলে শিশু সাকিবকে বাঁচানো সম্ভব। এতে শিশু সাকিবকে বাঁচাতে অন্তত তার দুই লাখ টাকা প্রয়োজন। বর্তমানে শিশু সাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জারি ২০৪ নম্বর ওয়ার্ডের ৩৩ নম্বর বেডে বিগত এক মাস ধরে ডা: রাজিউল হকের তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা ছেনুয়ারা বেগম বলেন, আমি মা হিসেবে আটমাস বয়সী এ নিষ্পাপ শিশুর অসহনীয় কষ্ট কী করে সহ্য করি। ছেলেকে নিয়ে আমি সারারাত ঘুমাতে পারি না। অসহ্য যন্ত্রণায় সাকিব শুধু অঝোরে কাঁদে। তার যন্ত্রনা ও কান্নার অবস্থা দেখে আমাদের খাওয়া, দাওয়া ও চোখের ঘুম নেই।
পরিবার সদস্য ও স্থানীয় লোকজন বলেন, শিশু সাকিবকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ করে দিতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে মহতি এই কাজটি করতে পারেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। আশাকরি দেশের বিত্তশালী ও সুহৃদয়বান সকলে ফুটফুটে সাকিবকে বেঁেচ থাকার নতুন অনুপ্রেরণা দেখাতে এগিয়ে আসবেন। #