টেকনাফ প্রতিনিধি-
গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ সেপ্টেম্বর ২০১২ বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানার আওতাধীন বরইতলি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন টেকনাফ-উখিয়া রোডের পশ্চিম পার্শ্বের পাহাড়ি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় অভিনব কায়দায় লুকানো ০৫ টি বস্তা দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে বস্তা গুলো তল্লাশী করে ২৬ বোতল বিদেশী মদ (গ্রান্ড রয়েল) এবং ১৫২ ক্যান বিয়ার (আন্দামান ও ডায়ারো) জব্দ করা হয়।
জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লে. কাজী আল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
