টেকনাফে যৌথ সংবাদ সম্মেলনে প্রতিনিধি দল : সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধ মাদক চোরাচালান ও সন্ত্রাসবাদ দমনসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গিকার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে ২দিনব্যাপী রিজিয়ন পর্যায়ের ৫ম সমন্বয় সীমান্ত সম্মেলন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত সমুহ জানানো হয়েছে। এতে অবৈধ অনুপ্রবেশরোধ, মাদক চোরাচালান ও আন্তঃসীমান্তের সন্ত্রাসবাদ দমনসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২৫মে (বৃহস্পতিবার) সকাল ১০টায় টেকনাফের হোটেল সেন্ট্রাল রিসোর্ট হলরোমে রিজিয়ন পর্যায়ের সীমান্ত সম্মেলন ২য় দিনের মতো বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব (বিজিবিএম, এএফডব্লিউসি, পিএসসি) এর নেতৃত্বে বাংলাদেশ ১৫ সদস্য প্রতিনিধি দল এবং মায়ানমার বর্ডার গার্ড পুলিশ রিজিয়ন-১ এর কমান্ডার পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল হ্টট হ্ণউইনের নেতৃত্বে ১৬সদস্য প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়। এতে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনার পর উভয় প্রতিনিধি দল সীমান্ত চুক্তি স্মারকে স্বাক্ষর করেন।
Teknaf Pic A 2 25 05 23 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
দুপুর ১২টারদিকে সীমান্ত সম্মেলন শেষে সেন্ট্রাল রিসোর্ট প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব (বিজিবিএম, এএফডব্লিউসি, পিএসসি) এবং মায়ানমার বর্ডার গার্ড পুলিশ রিজিয়ন-১ এর কমান্ডার পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল হ্টট হ্ণউইন উপস্থিত হন। যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, “বাংলাদেশ মায়ানমার সীমান্ত চুক্তি-১৯৮০” অনুযায়ী সীমান্ত সুরক্ষার জন্য এটি একটি নিয়মিত বৈঠক। যা উভয় সীমান্তরক্ষী বাহিনীর সম্মতিতে নির্দিষ্ট বিরতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। ২দিনব্যাপী এই সম্মেলন দুটি বন্ধুপ্রতীম সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্ত নিয়ন্ত্রণ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। এর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়ে উভয় প্রতিনিধি দল সম্মিলিতভাবে কাজ করতে সম্মত হয়েছে। ভবিষ্যতে নিয়মিত বিরতিতে এরূপ সভা আয়োজন, পুনঃপুনঃ নিবিড় যোগাযোগের মাধ্যমে পারস্পরিক আস্থা, নির্ভরতা, সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
এই সম্মেলনে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন : অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, আন্তঃসীমান্ত সন্ত্রাস দমন ও দুষ্কৃতিকারীদের প্রতিহতকরণ, মাদকদ্রব্য চোরাচালান প্রতিহতকরণ, ( যেমন ইয়াবা ও আইস) সীমান্তে গুলিবর্ষণ, সীমান্তে Improvised Explosive Device (IED) স্থাপন, অসতর্কতা/ভুলবশতঃ অথবা ঝড়ের কবলে পড়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশকৃত ধৃত বাংলাদেশী নাগরিকদের বাংলাদেশ-মায়ানমার সীমান্ত চুক্তি-১৯৮০ অনুযায়ী দ্রুত ফেরত প্রদানের বিষয়টি ত্বরান্বিত ও সহজীকরণ, উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ত্বরিত যোগাযোগ স্থাপনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে যৌথ সমন্বিত টহল পরিচালনা ও সীমান্ত পিলার পরিদর্শনসহ নানাবিধ বিষয়ের উপর বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
Teknaf Pic A 3 25 05 23 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আমাদের আহবানে এই প্রথম ২ দিনব্যাপী এই সম্মেলনে অংশ-গ্রহণের জন্য বিজিপি প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এরূপ সম্মেলনের মাধ্যমে দুটি সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন পর্যায়ে আলোচনার ধারা অব্যহত এবং প্রতিবেশী এই দুইটি বাহিনীর সম্পর্ক অনন্য উচ্চতায় উন্নীত যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ও পারস্পারিক সহযোগিতায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এরপর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। ####