হ্নীলা জাদিমোরায় ১০হাজার ই*য়া*বা*সহ ১৮নং ক্যাম্পের আব্দুল মজিদ গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা হ্নীলা জাদিমোরা এলাকায় অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মজিদ নামে একজনকে গ্রেফতার করেছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর (ল’ এন্ড মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গত ২৬ ডিসেম্বর রাত ১০টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা জাদিমোরা বাজারের ঘুমতলী হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদ এর সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে অভিযান চালিয়ে বালুখালী ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এম/১৮ এর বাসিন্দা নাগু মিয়ার পুত্র আব্দুল মজিদ (২২) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ধৃত ব্যক্তির নিকট হতে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###