সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামীলীগ টেকনাফ উপজেলা শাখার মুলতবী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব নির্ধারিত তারিখ ১৫ মে বিকেল ৩ টায় টেকনাফ সরকারী কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উখিয়া -টেকনাফের সাংগঠনিক টিম লিডার রাজা শাহ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাংগঠনিক টীমের সদস্য সচিব এড. ফরিদুল আলম, সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, রশিদ আহাম্মদ, আলহাজ্ব সোনা আলী, বদরুল হাসান মিল্কি।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র সদস্য প্রবীণ মুরব্বী আলহাজ্ব আনোয়ার মিয়া, সহ সভাপতি মাষ্টার জাহেদ হোসেন, আবদুল গণি, গোলাম সোবহান, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহাবুব মোর্শেদ, মোস্তাক আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ, এজাহার মিয়া, কৃষি ও সমবায় সম্পাদক ও হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব হারুন রশিদ সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা সদস্য জাবেদ ইকবাল চৌধুরী, স্বাস্থ্য ও জন সংখ্যা সম্পাদক নজির আহাম্মদ সীমান্ত, , প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, সেন্টমার্টিনের সভাপতি মুজিবুর রহমান, সদরের সাধারণ সম্পাদক গুরা মিয়া, বাহারছড়ার আহবায়ক নুরুল হক ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক নুরুল আলম নুরু, তথ্য ও গবেষনা সম্পাদক নুর মোহাম্মদ গণি, শিক্ষা ও মানব সম্পাদক মাষ্টার ফরিদুল আলম, দপ্তর সম্পাদক বদিউল আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রশিদ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার। উপ দপ্তর সম্পাদক মোঃ ইউসুপ ভুট্টো, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নবী হোছন, সদস্য মোঃ আমিন ভুলো, মোঃ ইসমাইল, নজির আহমদ কালু, আজিজুল হক, নুর আহমদ, গোলাম আকব মেম্বার,নুর মোহাম্মদ মেম্বার, আবুল হোছন মেম্বার, ছালেহ আহমদ, কামাল উদ্দিন বাচু, জাফর সাদেক, নুরুজ্জামান মেম্বার, সাইফুল্লাহ কোম্পানী, মাহবুব উল্লাহ, মোঃ ইসমাইল, বাহারছড়া যুগ্ন আহ্বায়ক হাসানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সেন্টমার্টিন সাধারণ সম্পাদক সৈয়দ আলম, শাপরীরদ্বীপ সভাপতি সোনালী, হোয়াইক্যংয়ের যুগ্ন আহ্বায়ক এনামুল হক ও আব্দুল গফ্ফার। সভার শুরুতে কোর আন তিলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার। বক্তারা বলেন, উপজেলার আওতাধীন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে সন্ত্রাস, জঙ্গী, যুদ্ধপরাধীর আতœীয় স্বজন, মাদক বা ইয়াবা ও বিএনপি-জামাত সম্পৃক্ত ব্যক্তিদের অন্তুভূক্ত না করার কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। যে সমস্ত ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিরা উপজেলা আওয়ামীলীগকে সহযোগীতা না করলে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয়। পাশাপাশি উপজেলা আওয়ামীলীগ বার বারা তৃনমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করতে উদ্যোগ গ্রহণ করলে, দলের মধ্যে ঘাপ্িট মেরে থাকা বিএনপি জামায়াত থেকে আগত গুটিকয়েক হাইব্রীডরা বাধাগ্রস্থ করতে মরিয়া হয়ে উঠে। গেল ইউপি নির্বাচনে দলীয় প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করে বহিষ্কৃত হওয়া নেতারা এখনো পদ পদবী ব্যবহার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কৃতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। আগামী দিনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদেরকে মাঠে ময়দানে নিরলসভাবে কাজ করারআহ্বান জানান।

