বিশেষ প্রতিনিধি :
যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের উপ সহকারী লিসা কার্টিস বলেছেন, রোহিঙ্গাদের পক্ষে কথা বলার মানুষ আছে, শক্তি আছে। রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবন মান উন্নয়নে পুরো বিশ^ কাজ করছে। তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রও রোহিঙ্গা নাগরিকদের উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করে যাচ্ছে।
শনিবার (৩ মার্চ) টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক এই উপ সহকারী।
এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্ণিকাট সাংবাদিকদের বলেছেন, রোহিঙ্গারা যাতে নিজেদের ইচ্ছেতে আত্ম মর্যাদা ও নিরাপত্তার সাথে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মিয়ানমারে সাথে সমানভাবে আলোচনা চালিয়ে নিচ্ছে তার দেশ। শুধু রোহিঙ্গা নয় স্থানীয়দের মান উন্নয়নেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানান বার্ণিকাট। এ সময় জাতিসংঘ শরণার্থী সংস্থা ( ইউএনএইচসিআর), আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ইউনিসেফ, রেড ক্রসসহ আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সংগে ছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিন্ডেটের উপ-সহকারী লিসা কার্টিস শুক্রবার বিকেলে কক্সবাজার পৌঁছেন। তিনি শনিবার সাড়ে ৯ টার দিকে টেকনাফের শামলাপুর আছারবনিয়া রোহিঙ্গা ক্যাম্প ও আইওএম পরিচালিত হাসপাতাল পরিদর্শণ করেন প্রথমে। পরে বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়ার কুতুপালং ইউএনএইচসিআর’র ট্রানজিট ক্যাম্প পরিদর্শণ করেন। এ সময় নতুন আসা রোহিঙ্গাদের সাথে একান্তে কথা বলেন। সেখান থেকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ও রেড ক্রিসেন্ট ফিল্ড অফিস পরিদর্শণের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন। পরে তিনি বিকেলে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ত্যাগ করেন।
সকাল সাড়ে আটার দিকে বার্র্ণিকাটকে সাথে নিয়ে প্রথমে টেকনাফের শাপলুর আইওএম এর স্বাস্থ্য ক্লিনিক, বালুখালির ট্রানজিট ঘাঁট এবং বালুখালিতে রেডক্রসের ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন ট্রাম্পের উপসহকারী লিসা কার্টিস।
